• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘুষ দাবি : এএসআইকে গ্রেফতারের নির্দেশ

হাইকোটসিসি নিউজ : উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত। ওই পুলিশ কর্মকর্তার নাম সালাম।
হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাম বিচারপতির স্ত্রীর কাছে ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং আজ সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। আজ এই পুলিশ কর্মকর্তা হাজির হলে আদালত এ আদেশ দেয়। একপর্যায়ে আদালত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে তার কাছে সালামকে তুলে দেয়া হয়।
কামাল হোসেন শিকদার বলেন, এএসআই সালাম আমাদের হেফাজতে রয়েছেন। কিছুক্ষণ পর তাকে শাহবাগ পুলিশের কাছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ