• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোর শিক্ষা বোর্ড অফিসে শিক্ষিকাকে শ্লীলতাহানি

যশোরসিসি ডেস্ক: যশোর শিক্ষা বোর্ডে কাজে আসা এক প্রধান শিক্ষিকাকে বোর্ড অভ্যন্তরে এক কর্মকর্তা কুপ্রস্তাব ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের বিচার চেয়ে মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। এনিয়ে শিক্ষা বোর্ডে তোলপাড় চলছে।
বোর্ড সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার এক প্রধান শিক্ষিকা ৮ আগস্ট শিক্ষা বোর্ডে প্রশ্ন আপলোড ট্রেনিংয়ে অংশ নিতে আসেন। এদিন ট্রেনিং শেষে তিনি এ সংক্রান্ত একটি সমস্যা নিয়ে প্রথমে উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেনের সাথে যোগাযোগ করেন।
পরে কামাল হোসেনের পরামর্শে প্রোগ্রামার হাবিবুর রহমানের সাথে যোগাযোগের জন্য তার রুমে যান। তিনি হাবিবুর রহমানকে সমস্যা সমাধানের কথা বলেন। এক পর্যায়ে হাবিবুর রহমান ওই শিক্ষিকার হাত ধরেন। এরপর তিনি শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন ও তার বাসায় থাকার কথা বলেন। এক পর্যায়ে ওই শিক্ষিকা তার রুম থেকে বের হয়ে যান।
সাড়ে ৪টায় ট্রেনযোগে বাড়ি ফেরার জন্য ওই দিন তিনি কাউকে কিছু বলেননি। ৩০ আগস্ট তিনি এ ঘটনা উল্লেখ করে বোর্ড চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়ে বিচার চেয়েছেন। যার ফটোকপি রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হাবিবুর রহমান এর আগেও আরো অনেকের সাথে এমন আচরণ করেছেন। কিন্তু মানসম্মানের ভয়ে ভুক্তভোগীরা তা প্রকাশ করেননি। তার শাস্তি হওয়া প্রয়োজন।
উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ