• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

হত্যানীলফামারী প্রতিনিধি: প্রেমিকাকে মোবাইল ফোন কিনে দেয়া আর হাত খরচের টাকা যোগাতে ভ্যান চালক সুবিধ চন্দ্রকে (৩৫) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে চার বন্ধু। মঙ্গলবার রাতে পুলিশের পাতানো জালে একে একে চার বন্ধুই ধরা পড়েছে

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, গত ৮জুন রাতে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের সংখ্যালঘু ভ্যান চালক সুবিধ চন্দ্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
প্রথম দিকে ঘটনাটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কাজ বলে ধারণা করা হলেও স্থানীয় সূত্রের ভিত্তিতে ঘটনা মোড় নেয় অন্যদিকে।

সূত্র জানায়, পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র  এবং বামনডাঙ্গা গ্রামের কমল কান্ত, সুজয়, ফরিদুল ইসলাম ও জাকির হোসেন। সকলেরই বয়স ১৪-১৬ বছরের মধ্যে।
একই সূত্র জানায়, হাত খরচ আর প্রেমিকাকে মোবাইল কিনে দেয়ার টাকা যোগাতেই চার বন্ধু মিলে ঘটনার রাত ৮ টার দিকে পলাশবাড়ী বাজার থেকে সুবিধ চন্দ্রের ভ্যান ভাড়া করে নির্জন সড়কে নিয়ে যায় এবং মালির কুড়া ব্রীজের উপর নির্মমভাবে পেট-পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় ঘটনাস্থলে লোকজন চলে আসায় ভ্যান রেখেই পালিয়ে যায় ঘাতক চার বন্ধু।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ