• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে “আর আত্মহত্যা নয় ” নাটক মঞ্চস্থ

Natok-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নাটক “আর নয় আত্মহত্যা” রচনা ও নির্দেশনায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিবেশনায় ও শোভা এনজিওর তত্ত্বাধানে ২৮ আগষ্ট’ থেকে ০১ সেপ্টেম্বর’২০১৬ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন ব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করা হয়।
নাটকে অভিনয় করেন অংকুরের ১৩ জন অভিনেতা ও অভিনেত্রী-মোঃ খসরুজ্জামান বাবু, মোঃ লিমন হোসেন, রোম্মান আহমেদ বিদ্যুৎ, মোঃ বিল্লাল হোসেন, ওহিদুজ্জামান অনিক, রোমান আহমেদ, সোহেল রানা, মোঃ রাব্বি, ফারলানা আক্তার এ্যানি, ঋতু খাতুন, শান্তা খাতুন, রমা চট্টোপাধ্যায় ও তাসলিমা আক্তার তিন্নি।
এই নাটকটি পরিবেশনের সময় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নাটকটি উপভোগকারী দর্শকগণ অভিমত ব্যক্ত করেন আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক নাটক “আর নয় আত্মহত্যা” ঝিনাইদহ জেলার আত্মহত্যা প্রতিরোধের জন্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, হাট-বাজারে এবং জনবহুল এলাকায় বেশি বেশি মঞ্চস্থ হওয়া প্রয়োজন। এটা ঝিনাইদহ জেলার জন মানুষের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ