চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনীতে পারিবারিক কলোহের জের ধরে প্রতিপক্ষের আঘাতে সফিক গাজী (৩৫) নামে এক অটোবাইক চালককে হত্যার অবিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত পরিবারের ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। নিহত সফিক গাজী ওই এলাকার শহিদ গাজীর পুত্র। তার পরিবারের অভিযোগ প্রতিবেশি আলী আকাব্বরের পুত্র স্বপন ঢালীর ঘুষির আঘাতে সফিক গাজী মারা গেছে।
নিহত সফিকের মাতা আনোয়ারা বেগম ও দুই মেয়ে শারমিন এবং তামান্না জানায় বুধবার দুপুরে সফিক গাজীর খালাতো বোন আছমার সাথে পাশ্ববর্তী স্বপন ঢালীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় স্বপন ঢালী সফিক গাজীর মেয়ে তামান্নার নাম উল্লেখ করে কথা বল্লে তখন সফিক গাজী তার প্রতিবাদ করায় স্বপন ঢালী তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে এক পর্যায় তাকে কিল লাথি ঘুষিসহ তাকে অনেক মারধর করে। তার কিছুক্ষন পরই সফিক ঘুরে পড়ে যায়। তারা তাকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তাদের অভিযোগ সফিক গাজীর বুকে ঘুষি মারাতে তার স্পর্শকাতর জায়গায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে হাসপাতালের ডিউটিরত ডাক্তার ওমর ফারুক রুপম জানায় তারা বাড়ি থেকেই তাকে মৃত নিয়ে এসেছে। তার শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাইনি। তারা যে অভিযোগ করেছে আসলে তা সঠিক নয়। ঘুষি দিলে কি মানুষ মারা যায় ? তারপর ও কোন সন্দেহ থাকলে বাকিটা লাশের ময়না তদন্তের পর বুঝা যাবে।
এ ঘটনার পর পরই নিহত সফিক গাজীর পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে থানার এস আই অনুপ লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। এবং স্বপন ঢালীর পরিবারের আলী আকাব্বর ঢালী ও আবু ঢালীকে আটক করে থানায় নিয়ে যান।