নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ৫ সন্তানের জননী এক পল্লীবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পল্লীবধূ হলেন, জরিনা বেগম (৪৮)। সে জেলার ডোমার উপজেলার মৌজা পাঙ্গা গ্রামের জলদান পাড়া এলাকার ফজলুল হকের স্ত্রী। আজ বুধবার রাত ৮টার দিকে নিহতের স্বামীর বাড়ী হতে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের পারিবারিক সুত্র জানায়, নিহত জরিনা গত কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিল। আজ বুধবার সন্ধ্যার দিকে নিজ ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত দেহ দেখে পরিবারের অপরাপর সদস্যরা। পরে তারা পুলিশে খবর দিলে ডোমার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ডোমার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ডোমার থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।