• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

kilojiji_49177খুলনা: খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে মজিদ মেটোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রোহান সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা মহানগরীর বানিয়াখামার।
এর আগে রাত ১১টার দিকে মহানগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ বলেন, পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত আক্রমণ করে রোহানের দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। এছাড়া রোহানের ওপর হামলার ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ