• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বিএসএফলালমনিরহাট: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মহিবুর রহমান (৩৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৮ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিবুর রহমান প্রামাণিক কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার নজু প্রামাণিকের ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও গোড়ল ইউপির চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৮ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে মহিবুর রহমানসহ ১৬-১৮ জন রাখাল ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। এ সময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এতে মহিবুর রহমান নিহত হন। গুলিবিদ্ধ অপর দুই রাখালকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ