বিনোদন ডেস্ক: ‘ফ্লাইয়িং জাট’ সিনেমার জনপ্রিয় গান ‘বিট পে বুটি’-তে এবার কোমর দোলালেন ঊর্বশী রাউটেলা। গানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। নানা পাটেকর থেকে বলিউডের নানা সেলেব্রিটি ইচ্ছা মতন নাচের কৌশল দেখিয়ে ফেলেছেন এই গানে। তবে ২০১৫ সালে মিস উইনিভার্স ইন্ডিয়া হওয়া ঊর্বশীর ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। গ্রেট গ্র্যান্ড মস্তিতে ঊর্বশীকে যতটা খোলামেলা দেখিয়েছিল, এখানে পোষাকে ততটা খোলামেলা নন তিনি। একেবারে ধ্রুপদী সাজ। কারণ র্যাপ গানটির সঙ্গে ভারতীয় ধ্রুপদ নৃত্যের খেলা দেখিয়েছিন মস্তানি ঊর্বশী। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পরেই টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পরিচালক রেমো ডি’সুজাকে শুভেচ্ছাও জানিয়েছেন ঊর্বশী।
https://youtu.be/lT2zfXTkVcY