ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর সঙ্গে পরিবারের সাক্ষাতের সময় দিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার পরিবার সাক্ষাতের করতে পারবে। ইতিমধ্যে মীর কাশেমের পরিবারকে এ তথ্য জানানো হয়েছে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ সকালে বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁসি কার্যকরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দু’টি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।