ঢাকা: মীর কাসেমের ফাঁসির রায় কার্যকরের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। এরমধ্যে শনিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করেছে তিনটি অ্যাম্বুলেন্স।
কারাগার সূত্র জানায়, রাত ৮টা৫০ মিনিটে সিভিল সার্জন ডা. আলী হায়দার কারাগারে ঢোকেন। প্রায় একই সময়ে কারাগারের ভেতর তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়।
অন্যদিকে কাশিমপুর কারাগার ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে কারাগারের আশপাশের সব দোকানপাট।