পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা উচ্চ বিদ্যালয় হল রুমে সন্ত্রাস, জঙ্গীবাদ, নাশকতা বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২ টায় বাগজানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান মো: নাজমুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিয়ার রহমান রন্জু, স্থানীয় মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান বাবুল, ইউপি সদস্য কায়ছার হোসেনসহ অবিভাবক, শিক্ষকরা। পরে একটি র্যালী বাগজানা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।