সিসি ডেস্ক: আজ শনিবার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সভা আয়োজন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। গত ১০ আগস্ট এক আদেশে এ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে। একইসঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্লস গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোকপাত করতে হবে। রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
দিনাজপুর: দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে (বাংলা স্কুল) জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে এই সভার আয়োজন করে বাংলা স্কুল।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলায় ২টায় মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমসের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ, অভিভাবক সদস্য মাহবুবুল হক খান, প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. শাহ আলম প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, বিদ্যালয় পরিালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম বলেছেন, আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে কি করে, এসব বিষয়ে অভিভাবকদের অবশ্যই খবর রাখতে হবে। আপনার সন্তান যাতে বিপদগামী না হয় সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে। তারা স্কুলে অনুপস্থিত থাকলে ও ঠিকমত স্কুলে না আসলে শিক্ষকদের সে বিষয়ে খোঁজ নিতে হবে। শিক্ষক-অভিভাবক সবাইকে একসাথে কাজ করলে সমাজ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলায় ১২টায় চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফরিদুল ইসলাম এসবক কথা বলেন। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে এই সভার আয়োজন করে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়। চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া, আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. জাকির হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. জমশেদ আলী, মো. রুহুল আমিন, মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক খোকন মোহন্ত, মাওঃ মো. মাহবুব আলম, ছাত্র মো. আসিফ ইসলাম, ছাত্রী তিথি প্রমূখ। অনুষ্ঠানে অভিভাবক, বিদ্যালয় পরিালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম সৈয়দপুর সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ময়েজ উদ্দীন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সবুর, মাসিমপুর জামে মসজিদের ইমাম, মাওঃ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠনে বিদ্যালয় পরিালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেবিএম কলেজিয়েট হাই স্কুল
পুলহাট কেবিএম কলেজিয়েট হাই স্কুলে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে এই সভার আয়োজন করে কেবিএম কলেজিয়েট হাই স্কুল।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুর রশিদ। অনুষ্ঠনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকসেদ আলী, সহকারী প্রধান শিক্ষক মো. ফয়জুল হক, সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দীন, মো. আব্দুস সবুর, মো. আব্দুল মালেক, মো. বাবুল আকতার, মোছাঃ নুরুন নাহার বেগম, মো. ফরহাদুল ইসলাম প্রমূখ। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, অভিভাবক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলের আহবান জানান। সবাই সচেতন ও সর্তক হলে দেশ থেকে চিরতরে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। কোন শিক্ষার্থীর মাঝে কোন ধরনের পরিবর্তন আসলে এ বিষয়ে তাৎক্ষনিক স্কুল কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান বক্তারা।
কুড়িগ্রাম: শনিবার কুড়িগ্রামের রাজারহাটে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট আদর্শ মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে কলেজের অধ্যক্ষ মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, আক্কাস আলী বাচ্চু, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র রায়, আতাউর রহমান খান ও প্রভাষক আনিছুর রহমান প্রমূখ। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। এসময় কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও জঙ্গীবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
সৈয়দপুর: সৈয়দপুরে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। জঙ্গীবাদ দমনই হোক প্রধান প্রত্যয় এ শ্লোগানকে সামনে রেখে শনিবার ৩ সেপ্টেম্বর আল-ফারুক একাডেমী চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলে ৩ ঘন্টা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-ফারুক একাডেমী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্রী আয়শা আক্তার তামিম, ৯ম শ্রেণির ছাত্রী জান্নাত তাবাসসুম ঐশী, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য সরফুদ্দিন খান, প্রকৌশলী তাওয়ালাত হোসেন, পৌর কাউন্সিলর মঞ্জুর ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমীর সহকারী শিক্ষক মামুনুর রহমান রাজু।
সভায় অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এদেশে জঙ্গী ও সন্ত্রাসীদের কোন স্থান হবে না।
কয়া গোলাহাট স্কুল ও কলেজ
কয়া গোলাহাট স্কুল ও কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টাম্বর) কয়া গোলাহাট স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধিসমাজ ছাড়াও ছাত্র-ছাত্রী সহ এলাকার জনসাধারণ এই সমাবেশে যোগ দেন।
পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রধান জনাব শাহিন হোসেন শাহিন এর সভাপতিত্বে অত্র জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আব্বাস আলী সরকার।
শাহিন হোসেন শাহিন অভিভাবকদের উদ্দেশে বলেন, আমার-আপনার সন্তান বিপথগামী হচ্ছে কি না তা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকেই । আপনারা আমারা সকলেই আসলে সন্ত্রাস-জঙ্গিবাদ সমূলে উৎপাটন করা সম্ভব হবে। সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন, যারা ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করছে তারা মানুষ নয় অমানুষ। এসব জঙ্গিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তেব্যে জনাব আব্বাস আলী সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন অপশক্তির কাছে মাথা নত না করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন কিন্তু মনে রাখতে হবে এটার সফলতা আমরা তখনই উপভোগ করতে পারবো যখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, কারন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কারোর একার নই, আপনার আমার সকলের।
এছাড়াও উক্ত সমাবেশে কলেজ মাঠ প্রাঙ্গনে কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নাজমা বেগম, বিভা ম্যাডাম, শিক্ষক ক্ষিরোতচন্দ্র, আব্দুস সালাম, আলমগীর কবির, রেজা মাহমুদ, হাবিব ও কয়া গোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কালাম শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা কোন দলের নয়। এরা তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে চলেছে। ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালো ভাবে না জানা এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। কতিপয় ব্যক্তিদের কুপরামর্শ ও মগজ ধোলাইয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও ঘৃণ্য এই কাজের সাথে ক্রমান্বয়ে জড়িয়ে যাচ্ছে।
বক্তারা এসময় পিতামাতাও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।
পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার বেলা ১১টায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনিরিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি জনাব আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নীল কান্ত মহন্ত, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্র অভিভাবক, অধ্যাপক (অবঃ) ফয়েজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন,
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের একক কোন সমস্যা নয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর বিপদ সম্পর্কে সকলকে সব সময় সজাগ থাকতে হবে। অন্যদিকে, সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টার মধ্যে মনিরিয়া উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতন, পার্বতীপুর এগ্রিকালচার এন্ড টেকনিক্যাল কলেজসহ পার্বতীপুর উপজেলার ১২টি কলেজ, ৬০ হাইস্কুল ও ৪০ মাদরাসায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও আলোচনা সভায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় ইমামগণ অংশগ্রহণ করেন। এসব সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ঘোষণা করা হয়।
সুরভী মহাবিদ্যালয়ে জঙ্গী ও সন্ত্রাসবাদী বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর চাকলার হাট সুরভী মহাবিদ্যালয়ে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাহতাব উদ্দিন সরকার। বক্তব্য রাখেন প্রভাষক সহিদুল ইসলাম, গোলাম রব্বানী, ২য় বর্ষের ছাত্রী রেজেকা সুলতানা, উপদেষ্টা মোকলেছুর রহমান মিন্টু প্রমুখ। ৩ ঘন্টাব্যাপি চলা অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গতকাল শনিবার সকাল ১১টায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোর অভিভাবক সমাবেশ করেছে।
পৌরশহরের সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য কামরুজ্জামান, শিক্ষার্থীর মা রেজিনা বেগম, শেফালী খাতুন প্রমূখ। অপরদিকে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ফুলবাড়ী পৌর সভার প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন। এছাড়া উপজেলার বিভিণœ উচ্চ মাধ্যমিক ও মাদ্রাাসা গুলোতে একই সময়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডোমার (নীলফামারী): “সন্ত্রাস নয় শান্তি চাই, শংকামুক্ত জীবন চাই” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ছাত্র-শিক্ষক, অভিভাবক, এসএমসি’র ও সদস্য সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডোমার সরকারী কলেজের হলরুমে কলেজের সহকারী অধ্যাপক ড. নাছির উদ্দিন গনির সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ মো: রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, প্রভাষক মো: মিজানুর রহমান, কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন। ডোমার মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, কলেজের এসএমসি’র সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, উপাধক্ষ শাহজাহান সরকার, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ঈমাম মাহমুদ আলম বক্তব্য রাখেন। ডোমার বহূমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামাান সুমনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াছমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হারিসুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ম্যানেজিং কমিটির সদস্য রওশন রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুরুপ সমাবেশ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
খানসামা (দিনাজপুর): দিনাজপুররে খানসামায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্িরতষ্ঠান নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়। আলোচনা সভা চলাকালে অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপার এর সভাপতিত্বে বক্তব্য রাখনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান, উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধানসহ প্রমুখ।
সকাল সাড়ে ১০টা থেকে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়, খানসামা মহিলা ডিগ্রী কলেজ ও পাকেরহাট ডিগ্রী কলেজ, ভুল্লারহাট দািখল মাদ্রাসা, মৈত্রী উচ্চ বিদ্যালয়, নলবাড়ী উচ্চ বিদ্যালয়, শাপলা র্গালস স্কুল এন্ড কলেজ, বাংলা ভাষা কলেজ, ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলনে, বাংলাদশে একটি অসাম্প্রদায়িক দেশের। এদেশেরে মুল বক্তব্য হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু এক শ্রেনির চক্রান্তকারীরা ধর্মের দোহাই দিয়ে সমাজের উচ্চ মধ্যবত্তি পরবিাররে যুবকদের ভুল বুঝিয়ে জঙ্গী তৈরি করা হয়েছে। তাদের দিয়ে দেশের মধ্যে হামলা চালিয়ে দেশী বিদেশীসহ সাধারন নিরিহ মানুষকে হত্যার খেলায় মেতেছে। কিন্তু বাঙ্গালিরা এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মেনে নেবে না । ১৬ কোটি মানুষ এ জঙ্গিবাদ ও সন্ত্রাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
দেবীগঞ্জ (পঞ্চগড়): দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসায় জঙ্গি বিরোধী সভা ও সমাবেশ সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত জঙ্গি বিরোধী সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথী ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আঃ রাজ্জাক সরকার। জঙ্গি বিরোধী বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী সুপার মোঃ শহিদুল ইসলাম ও শিক্ষক মন্ডলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন অত্র এলাকার মহৎ পাড়া জামে মসজিদের ইমাম আনিছুর রহমান, শেখবাঁধা জামে মসজিদের ইমাম মোঃ জয়নুল আবেদীন, শেখবাঁধা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হামিদুল ইসলামসহ প্রমুখ।
নবাবগঞ্জ (দিনাজপুর): সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় হেয়াতপুর আলিম মাদ্রাসায় শনিবার বেলা ১১ ঘটিকায় সময় আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মাদ্রাসার হলরুমে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আঃ মতিন মন্ডল, আরোও বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকরামুল হক। এছাড়াও একই অনুষ্ঠান দাউদপুর ডিগ্রি কলেজ, দেওগাঁ ইমাম বক্স ফাজিল মাদ্রাসা, নবাবগঞ্জ ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, বিনোদনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়।
চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
চিলমারী মহিলা ডিগ্রী কলেজ
শনিবার সকালে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ ফজলুল হক মনির সভাপতিত্বে কলেজ মাঠে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় বক্তব্য রাখেন সহ-অধ্যাপক ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা, সহ-অধ্যাপক সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, জাহাঙ্গির আলম, আওয়ামী লীগ নেতা জামিনুল হক প্রমুক।
চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
সকালে অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হল রুমে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় বক্তব্য রাখেন প্রভাষক ফরহাদ হোসাইন, প্রভাষক ও সাংবাদিক জিয়াউর রহমান, সমাজ সেবক তাজুল ইসলাম, অবিভাবক সদস্য রফিকুল ইসলাম, ইমাম মোঃ সুজা মিয়া, জনপ্রতিনিধি আব্দুর রহিম প্রমুক।
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুর-ই-ইসলাম বাদশার সভাপতিত্বে বিদ্যালয় মাঠে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনিত মোঃ জিয়াউর রহমানের পরিচালানায় বক্তব্য রাখেন থানাহাট ২নং সরকারী প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বায়তুল আমান জামে মসজিদের ইমাম আতিকুর রহমান, গনমাধ্যম কর্মী সাপ্তাহিক জনপ্রান ব্যাবস্থাপনা সম্পাদক ও দৈনিক সকালের কাগজ চিলমারী ব্যুরো প্রধান সাওরাত হোসেন সোহেল, বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী বানী, ৯ম শ্রেনীর ছাত্রী রিফাহ তাসনিয়া জামান প্রিমা, ৮ম শ্রেনীর ফরিয়া ফাহমিদা কনক, ৭ম শ্রেনীর ছাত্রী নুর জান্নাতী জয়িতা এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী জান্নত আরা তিশা।
বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়
বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতৃক আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকার, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ।
কাঁচকোল খামার ছকিনা ইসলামীয়া দাখিল মাদ্রাসা
সকালে কাঁচকোল খামার ছকিনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার উদ্দ্যেগে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা ও র্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আইয়ুব আলী আকন্দ, সহকারী সুপার মাও আঃ রহিম প্রমুখ।
পাত্রখাতা রিয়াজুল দাখিল মাদ্রাসা
পাত্রখাতা রিয়াজুল দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মোঃ আব্দুল আজিজ আকন্দ, শিক্ষক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আঃ রাজ্জাক সরকার প্রমুখ। এছাড়াও গোলাম হাবিব দুলাল মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।