কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাজারের ৩টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজারে শনিবার ভোর রাতে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে একটি নাসির উদ্দিনের দোকানে আগুনের সূত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আগুনের লেলিহান শিখায় গোটা দোকান প্রজ¦লিত হয়ে নাসির উদ্দিনের কাপড়ের দোকান, হায়দার আলী ও কাঞ্চনের হার্ডওয়ারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ ৬০হাজার টাকা সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়। এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার নিশ্চিত করেছেন।