কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে কাহারোল থানার এস.আই মোঃ এরশাদ ও এস.আই মোঃ মহিদুল ইসলাম এর সহযোগীতায় সঙ্গীয় ফোর্স শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মাদকসেবনকারীকে মাদকসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯(১) এর ৭(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০এর ধারা অনুযায়ী ২ জনকে ১ বছর করে ও ১জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং বাকী ২ জনের অর্থ জরিমানা করা হয়। দণ্ড প্রাপ্তরা হলেন ১) মোঃ রাসেল(২৩), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- সুন্দইল, ২) বিমল মিত্র(৩২), পিতা- সুবাস মিত্র, সাং- পাইকপাড়া ও সুজন চন্দ্র রায়(২৭), পিতা- রাজেন্দ্র রায়, সাং- রুকুনপুর, উপজেলা- কাহারোল, জেলা- দিনাজপুর।