পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কেজি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ পত্র প্রদান করা হয়। আজ শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলা শাখা উত্তরণ নন-গভার্নমেন্ট স্কুল এসোসিয়েনের আয়োজনে উপজেলা হল রুমে এসোসিয়েশনের সভাপতি মো: আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু এমপি। বিশেষ অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মন্ডল, সংগঠনের সদস্য সচিব রেজাউল করিমসহ ছাত্র/শিক্ষক।
২০১৫-১৬ শিক্ষা বর্ষে এবার পাঁচবিবি উপজেলা থেকে ১২৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় শত ভাগ সফলতার সাথে পাশ করায় তাদের এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়।