• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্ষীয়ান জননেতা এম আব্দুর রহিমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

14191987_1780531368836173_4717434761809965199_nদিনাজপুর প্রতিনিধি: স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালিন পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিচারপতি এম এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা বর্ষীয়ান জননেতা ও সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিম রোববার সকাল ১১টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ রবিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। মরুহুমের প্রতি রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার সামরিক সচিব। এপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীণ শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সলের সভাপতি শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ, সংসদের চীফ হুইপ আসম ফিরোজ ও হুইপবৃন্দ ও বিরোধী দলীয় নেতার পক্ষে সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তাঁর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর ২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিক এবং দিনাজপুর শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর মোটরপরিবহন মালিক সমিতি, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে যেসব সংগঠন ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন-
হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য এ্যাড. এম. আব্দুর রহিম-এর মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন হাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বাণীতে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, এম আব্দুর রহিম মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি একজন নির্মোহ, সৎ ও নিরহংকারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য জাতি তাঁকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। দেশ একজন মহান নেতা ও অভিভাবককে হারাল।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দিনাজপুর শাখা: মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দিনাজপুর শাখার আহবায়ক এ্যাড. মো. আজিজুল ইসলাম জুগলু, যুগ্ম আহবায়ক এ্যাড. মো. ওয়াহেদ আলী নবেল, এ্যাড. মীর মো. ইউসুফ আলী, সদস্য সচিব এ্যাড. মো. নুরুজ্জামান জাহানী, সদস্য এ্যাড. মো. তাহেরুল ইসলাম, এ্যাড. মো. আজফার হোসেন চৌধুরী বাবু, এ্যাড. মো. মেহবুব হাসান চৌধুরী লিটনসহ স!গঠনের অন্যান্য সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরুহমের রুহের মাগফিরাকত কামনা তাঁর পরিবারের প্রতি গভীর সহানুভুতি প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। দেশ একজন মহান নেতা ও অভিভাবককে হারাল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা ইউনিট: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা ইউনিটের পক্ষ থেকে এ্যাড. মো. আজফার হোসেন চৌধুরী বাবু ও রাজিব-উল-ইসলাম রাজিব মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দিনাজপুর জেলা মোটর পরিহবন শ্রমিক ইউনিয়ন: মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে দিনাজপুর জেলা মোটর পরিহবন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বিসহ শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনে কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য জাতি তাঁকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও জেলা কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলীয়া মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে গভীর শোক কলেছেন। সংবাদপত্রে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর নিকট দোয়া করেন এবং পরম করুনাময় আল্লাহ তায়ালার নিকট তাঁর পরিবারবর্গকে এই শোক সহ্য করার তৌফিক কামনা করেন।
দিনাজপুর বাংলা স্কুল: দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, স্কুলের প্রধান শিক্ষক মো. সমসেল আলী, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কতৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুম এম আব্দুর রহিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম এম আব্দুর রহিম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ইসমাইল সরকার ও মা মরহুমা দরজ বিবি। ছাত্রাবস্থায় রাজশাহী কলেজে ভাষা আন্দোলনের কর্মসূচীতে সংযুক্ত ছিলেন। মুসলিমলীগ সরকারের হক-ভাসানী-সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্টের একজন কর্মি হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ১৯৫৪ সালের নির্বাচনি প্রচারাভিযানে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত ঐতিহাসিক আগরতলা মামলার তিনি লিগ্যাল এইড কমিটির একজন সদস্য ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর দিনাজপুর আঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলে সারা দেশকে যুদ্ধ পরিচালনার জন্য যে ১১টি বেসামরিক জোনে ভাগ করা হয়। আব্দুর রহিম ছিলেন পশ্চিম জোনের জোনাল চেয়ারম্যান। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
১৯৭২ সালের ১১ এপ্রিল স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রনয়নের জন্য গঠিত কমিটির ৩৪ জন সদস্যের মধ্যে তিনি একজন সদস্য ছিলেন। তিনি ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।  এছাড়াও তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা আওয়ামীলীগ ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুমের ছোট পুত্র জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ দিনাজপুর শহরের নিজ বাসভবন মুন্সিপাড়ায় নিয়ে আসা হবে। সোমবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে বাদ আছর দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ