চিলমা
রী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বুরো বাংলাদেশের উদ্দ্যোগে বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বুরো বাংলাদেশের উদ্দ্যোগে উপজেলার অষ্টমীর ইউনিয়নের ৫শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ১লিটার তেল বিতরণ করা হয়। এসময় অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির, বুরো বাংলাদেশের পরামর্শক মুকিতুল ইসলাম, সমন্বয়কারী সাঈদ আহম্মেদ খান, বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক রংপুর অঞ্চল উৎস কুমার, এলাকা ব্যবস্থাপক রংপুর, কুড়িগ্রাম ও মিঠাপুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।