• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রিশা হত্যার দায় স্বীকার করে আদালতে ওবায়দুলের জবানবন্দি

রিশাসিসি নিউজ: রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে ওবায়দুল খান।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন জানান, ছয় দিনের রিমান্ডের চতুর্থ দিন সোমবার ওবায়দুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১ সেপ্টেম্বর ওবায়দুলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিশা হত্যায় যে চাকু ব্যবহার করা হয়, সেই চাকু বিক্রেতা মোহাম্মাদ হোসেনও একই আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

২৪ আগস্ট দুপুর ১২টার দিকে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। পরে ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়।

ঘটনার দিনই রিশার মা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দর্জির দোকানের কর্মী ওবায়দুল খানকে আসামি করা হয়।

 

গত ৩১ আগস্ট নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে ওবায়দুলকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ