• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

উজবেকিস্তান সফরে যাবেন পুতিন

পুতিনআন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইসলাম করিমভের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সেদেশে সফর যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে উজবেকিস্তানের প্রেসিডেন্ট করিমভ স্ট্রকে আক্রান্তে হয়ে মারা গেছেন।
মধ্য এশিয়ার দেশটিতে নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন পুতিন। চীনে জি২০ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে পুতিন এ আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ ২৭ বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন শাসিত দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ইসলাম করিমভ। ৭৮ বছর বয়সে গত সপ্তাহে মারা যান তিনি।
পুতিন বলেন, সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট দেশের জন্য কী করেছেন সে বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, আধুনিক উজবেকিস্তানের ইতিহাস সম্পর্কে ভিন্ন ধরনের মতামত আসতে পারে; তবে তিনি দেশে স্থিতিশীলতা তৈরি করেছিলেন, দেশটির দৃঢ় উন্নয়ন অব্যাহত রেখেছিলেন।
‘নতুন মানুষ ক্ষমতায় আসবেন…আমার প্রত্যাশা এই স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হবেন তারা। উজবেকিস্তানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্মরক্ষা এবং পরবর্তী উন্নয়নের জন্য এটি অপরিহার্য’।
এ ছাড়া উজবেকিস্তান রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে বলেও প্রত্যাশা করেছেন পুতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ