• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের শ্রমিক নেতা রফিক শেরে বাংলা সম্মাননা পদক পেলেন

Motor Sromik Union Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক “শেরে বাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদক-২০১৬” পেয়েছেন। সম্প্রতি ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা পদক প্রদান করা হয়।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নকে সাংগঠনিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ শিশু-কিশোর ফাউেিন্ডশন-এর পক্ষ থেকে এম রফিককে শেরে বাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদক প্রদান করা হয়। ঢাকায় তাঁর পক্ষে এই পদক গ্রহণ করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী। সোমবার দুপুরে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেন সংগঠনের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক মো. এনামুল হক, অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ আলী, ক্রীড়া সম্পাদক মো. মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য মুন্নাসহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক “কাজী নজরুল ইসলাম গোল্ড মেডেল-২০১৬” পদক পেয়েছেন। জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য নেতৃদ্বয়কে এই সম্মাননা পদক প্রদার করে। সম্প্রতি ঢাকায় অপর এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা পদক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ