
ফাইল ফটো
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব দূর্গাপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর শিংগারদার পাড়া গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে রাকিব বাবু (৪) ও তার চাচাতো ভাই মেজবাউদ্দিনের ছেলে রিফাত ইসলাম (৫) দুপুরের দিকে সবার অজান্তে সোনারবন নদীতে গোসল করতে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৪ টার দিকে উত্তর আটরাই জানেরপাড় স্থানে দুই শিশু’র লাশ ২ ভেসে উঠে। এলাকাবাসী ওই দু’শিশু’র লাশ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।