• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে দিন-দুপুরে দূধর্ষ চুরি, সাধারন জনগণ শংকিত

চুরিকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১মাসে দিনদুপুরে ৩৫ বাড়ীতে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাড়ী চুরি করার পর চোররা মালামাল নিয়ে চম্পট দিয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও পুলিশ চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি।  আশংকা হারে দিন-দুপুরে চুরি বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারন জনগনের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী ও অভিযোগকারীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের রাজারহাট বাজারের অদুরেই চাকিরপশার তালুক গ্রামের আজিজুল হকের ফাঁকা বাড়ী পেয়ে বারান্দার গ্রিরিলের দরজা ও পাকা ঘরের দরজা ভেঙ্গে চোররা ভিতরে ঢুকে আলমারী ভেঙ্গে আনুমানিক নগদ ১লাখ টাকা, ১০ভরি স্বার্ণালংকার ও কিছু প্রয়োজনীয় কাগজ নিয়ে চম্পট দেয়। পরে বাড়ীর লোকজন ফিরে এসে চুরির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় বাড়ীর মালিক বাইরে অবস্থান করছিল। এছাড়া সম্প্রতি একই গ্রামের মটর মেকানিক মঞ্জু মিয়ার বাড়ীতেও দিন-দুপুরে চুরি করে নগদ ৫লাখ টাকাসহ ১২ভরি স্বার্ণালংকার এবং উমর মজিদ ইউনিয়নের একটি বাড়ীতে দিনে দুপুরে চুরি করে সাড়ে ৩লাখ টাকাসহ ৫ভরি স্বর্ণালংকার নিয়ে চোররা পালিয়ে যায়। এছাড়া, নাজিমখান, উমরমজিদ, চাকিরপশার, ছিনাই, রাজারহাট, ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের ২৭টি বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। এ সব ঘটনায় রাজারহাট থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অথচ দিনে দুপুরে এসব চুরি-ডাকাতি অব্যাহত থাকলেও পুলিশের ভূমিকা রয়েছে নির্বিকার বলে অভিযোগকারীরা জানায়। এব্যপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রশিদ জানান, এসব ঘটনা ডাকাতি নয় চুরি। অভিযোগের ভিত্তির্তে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ