• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

উল্লাপাড়ায় সেতুর রেলিং ভেঙ্গে ট্রাক খাদে, নিহত ২

সড়ক দূর্ঘটনাসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সেতুর রেলিং ভেঙে চিনিবোঝাই একটি ট্রাক খাদে পড়েছে। এতে ট্রাকটির চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, একটি চিনিবোঝাই ট্রাক ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল। পথে অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চিনিবোঝাই ট্রাকটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ দুজন নিহত হন।
এসপি আরো জানান, লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ