• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গালি দেয়ায় দুয়ার্তের সঙ্গে ওবামার বৈঠক বাতিল

b3f20b_49929আন্তর্জাতিক ডেস্ক: মা তুলে গালি দেয়ার জের ধরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা দুয়ার্তের সঙ্গে বৈঠক বাতিল করেন।
বৈঠকের আগে ওবামা জানিয়েছিলেন, দুয়ার্তে সঙ্গে আলোচনায় তিনি ফিলিপাইনে মাদক বিষয়ক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা করবেন। এ মন্তব্যের জবাবে সোমবার ওবামার মা তুলে গালি দিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করেন দুয়ার্তে।
পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লাওসে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ওবামার সঙ্গে দুয়ার্তের সাক্ষাতের কথা ছিল।  ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসতে তৈরি আছেন। কিন্তু মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে ওবামাকে তার কথা শুনতে হবে। এর আগে গত ৩১ আগস্ট একই ধরনের মন্তব্য করেন দুয়ার্তে।
লাওসে মানবাধিকার বিষয়ে আলোচনা করবেন কিনা, ৩১ আগস্ট বুধবার এমন প্রশ্নের জবাবে দুয়ার্তে বলেন, ‘তাদেরকে মানবাধিকার সম্পর্কে আলোচনার আগে সমস্যা সম্পর্কে বুঝতে হবে। আমি অনুরোধ করব, আমার কথা শুনুন: সমস্যা সম্পর্কে জানুন, এরপর আমরা আলোচনায় বসতে পারি।’ যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার বিষয়ক উপদেশ শুনতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, বন্দুকভক্ত হিসেবে পরিচিতি রয়েছে দুয়ার্তের। প্রেসিডেন্ট হওয়ার পরপরই শুরু হয় তার ‘মাদকবিরোধী যুদ্ধ’। দুয়ার্তে ফিলিপাইন থেকে মাদক পাচারকারীদের নির্মূলের পণ করেন। আর ওই অভিযানে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। সেখানে এক বিবৃতিতে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এই সাক্ষাতের সুযোগে দুয়ার্তে তার মাদকবিরোধী অভিযান সম্পর্কে তাকে বর্ণনা করতে পারবেন।
তবে লাওসে সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ওবামাকে হঠাৎ করেই মা তুলে গাল দিয়ে দুয়ার্তে বলেন, ‘আপনাকে সম্মান করতে জানতে হবে। আপনি প্রশ্ন আর বিবৃতি ছুড়ে ফেলতে পারেন না।’
এদিকে, দুয়ার্তের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে ‘রঙিন মানুষ’ বলে অভিহিত করে এই বৈঠকের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ওবামা। তিনি বলেন, ‘আমি সবসময়ই এমন বৈঠক করতে চাই যা ফলপ্রসূ হবে এবং যেখান থেকে আমরা কিছু একটা করে উঠতে পারবো।’ সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ