• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইবির নিখোঁজ ৫৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9fকুষ্টিয়া: জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরি (ইবি) অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আমানুর আমান জানান, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে গত ২৮ আগস্ট বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকেদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনময় সভায় ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের ৫৩ অনুপস্থিত ছাত্র-ছাত্রীর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার সঠিক কারণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া অনুপস্থিত শিক্ষার্থী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ