• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরদোগান সরকার ১১ হাজার শিক্ষককে বরখাস্ত করেছে

image_164915_0আন্তর্জাতিক ডেস্ক: কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১১ হাজারের বেশি শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে তুরস্ক।
স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের দাফতরিক টুইটার অ্যাকাউন্টে এক টুইটে বলা হয়, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের (পিকেকে) সঙ্গে যুক্ত থাকায় ১১ হাজার ২৮৫ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু হয়েছে। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ঘোষণার পর শিক্ষকদের বরখাস্তের সিদ্ধান্তটি নেয়া হলো।
তুরস্কের রাজধানী আঙ্কারায় গভর্নরদের সঙ্গে এক বৈঠকে বেসামরিক কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়ে কথা বলেন এরদোগান।
তিনি বলেন, “আমরা পিকেকের সঙ্গে যুক্ত সরকারি চাকরিজীবীদের বহিষ্কার অব্যাহত রাখবো।”
পিকেকেকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করে তুরস্ক। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষকরা তাদের বেতনের দুই-তৃতীয়াংশ পাবেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালুর খবরে বলা হয়।
খবরে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পেতে থাকবেন। -সংবাদমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ