• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবি শিক্ষক জলির ‘সুইসাইড নোট’ উদ্ধার

14292427_1576517599041239_1003165033690813131_nরাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির (৩৮) কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে ওই নোট উদ্ধার করা হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহ পুলিশ ওই কক্ষে তল্লাশি চালায়। এ সময় আকতার জাহান জলির বিছানায় থাকা ল্যাপটপের নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।

সুইসাইড নোটে শিক্ষক জলি উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কারণে আমি আত্মহত্যা করছি। আর আমার ছেলেকে যেন  তার বাবার (প্রাক্তন স্বামী একই বিভাগের শিক্ষক তানভীর আহমেদ) তত্ত্বাবধানে না দেওয়া হয় সে ব্যাপারে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চাইছি।’

বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষক আকতার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ