• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

lush_32953গাজীপুর: জেলার টঙ্গীতে বয়লার কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার ও আহত প্রত্যেককে ১০হাজার টাকা করে দেয়া হবে।
শনিবার গাজীপুরের বিসিক শিল্পনগরীরর দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ কথা জানান।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। তিনি পুরো বিষয়টি তদারকি করছেন।
ফায়ার সার্ভিস থেকে জানতে পেরেছি এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জেলা প্রশাসনে তথ্য মতে, ওই ভবন থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার ও ১৮ মরদেহ বের করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কলকারখানা পরিদর্শক কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারখানার মালিকের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। মালিক পক্ষ এরই মধ্যে পালিয়ে গেছে। তবে মালিক যেই দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে।
এরপর প্রতিমন্ত্রী টঙ্গী হাসপাতালে হতাহতদের দেখতে যান। সেখানে তিনি বলেন, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যান ফান্ড থেকে ২ লাখ টাকা করে দেয়া হবে।
এসময় শ্রমসচিব মিকাইল শিপার, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ