ডিমলা (নীলফামারী) প্রতিনিনধি: নীলফামারীর ডিমলায় সুমি আকতার(২০) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ।
সুমি ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের খতিবর রহমানের মেয়ে এবং দক্ষিণ সোনাখুলি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
শুক্রবার রাতে আত্মহত্যার খবর জেনে সুমির মৃতদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সুমির বাবা খতিবর রহমানের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে তাদের দ্বন্ধ চলে আসছিলো। সংসারে বনিবনা হচ্ছিলো না সুমির শ্বশুড়ের সাথে। মেয়ের আত্মহত্যার কথা বিশ্বাস হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে।
ডিমলা থানার উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের হত্যার আলামত পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হতে পারে।