• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে।
সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১ হাজার ৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হচ্ছে : প্রথম বর্ষে ৮ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ হাজার ৩২৪ জন উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় বর্ষে ১ লাখ ৯০ হাজার ৯৮৯ অংশ নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭২ জন উত্তীর্ণ, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) ১ লাখ ৬৯ হাজার ৭৪ জন অংশ নিয়ে ১ লাখ ২৪ হাজার ৫৩৬ জন এবং সার্টিফিকেট কোর্সে ৩৩২ জন অংশ নিয়ে ১২১ পাস করেছে।
এদিকে তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষা ফলাফলের পরিসংখ্যান হচ্ছে- বিএ পরীক্ষায় ৩৮ হাজার ৩৫০ জন, বিএসএস ৫৫ হাজার ৯৫৯ জন, বি.বি.এস ২৮ হাজার ৪৮ জন ও বি.এসসিতে ২ হাজার ১৭৯ জন পাস করেছে।
গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, সংযোজন অথবা ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ