• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাভারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বন্দুক যুদ্ধসাভার: সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক (৩২) ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোররাত ৩টার দিকে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে শ্রীখন্ডদিয়া এলাকায় আশুলিয়া থানা পুলিশের এসআই শাহাজালাল টহল দিচ্ছিলেন। সেসময় রাস্তায় পুলিশের গাড়িতে হামলা করে একদল ডাকাত। এসময় পুলিশের গুলিতে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়। তবে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশ নিহত ওই ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, প্রতিদিন ওই এলাকায় ডাকাতি চুরি ছিনতাই হয়। কিন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয় না।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ও তদন্ত কর্মকর্তা আকবর আলী কথা বলতে রাজি হয়নি। এদিকে এসআই শাহাজালালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওসি স্যার কথা বললে আমরা বলব।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ