• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

টুইন টাওয়ারে হামলার ১৫ বছর আজ

tween-tower_33071আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ১৫ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০১ সালের এই দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। ওসামা বিন লাদেন নেতৃত্বাধানী আল-কায়েদার জঙ্গিরা এ হামলা চালায়। ২ হাজার ৯৯৬ জন এই হামলায় নিহত হন। আহত হন ৬ হাজারের বেশি মানুষ।
পার্ল হারবার হামলার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এই হামলার পর পরিবর্তন আসে বিশ্ব রাজনীতিতে। আফগানিস্তান ও ইরাকে দুটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। আল-কায়েদা তার দাপুটে অবস্থান হারালেও সন্ত্রাসের রাজত্বে নতুন করে আবির্ভূত হয়েছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভেন্ট, সংক্ষেপে যা আইএস নামে বেশি পরিচিত।
২০০১ সালের ১১ সেপ্টম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি হামলা হয়েছিল প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনেও। এ ছাড়া ছিনতাই হওয়া আরো একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে।
ভয়াবহ ওই হামলার পর এতগুলো বছর কেটে গেলেও যুক্তরাষ্ট্রে একই ধরনের হামলা হওয়ার শঙ্কা কাটেনি। বরং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের আরো হামলার আশঙ্কা বাড়ছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরিপ্রেক্ষিতেই জঙ্গিবাদবিরোধী যুদ্ধ শুরু করে  যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধের অংশ হিসেবে ওই হামলার মূল পরিকল্পনাকারী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হলেও বাস্তব পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন।
১১ সেপ্টেম্বরের আগের যেকোনো সময়ের তুলনায় মনে করা হয় এ মুহূর্তে যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি বিপদের মুখে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ