
গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ অজ্ঞাত পরিচয় দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদে বাড়ি ফেরা যাত্রী নিয়ে একটি বাস ঢাকা থেকে গাইবান্ধা ফিরছিল। পথে ডাকঘর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারীর (২০) মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে এক যুবকের (২৫) মৃতু হয়। এসময় আহত হন অন্তত ১৫ যাত্রী।
পলাশবাড়ী থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।