সিসি নিউজ: সৈয়দপুর- দিনাজপুর সড়কের পার্বতীপুর উপজেলার রাবেয়া মোড় এলাকায় মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুজনের নাম দুলাল চন্দ্র (২৪) ও অনন্ত কুমার (২৫)। নিহত দুলাল সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের বুদা চন্দ্র রায়ের পুত্র এবং ডিমলার সাবজান গ্রামের অনন্ত কুমারের পুত্র। আজ সন্ধ্যায় দুইজন ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের প্রয়োজনে ওই দুই ব্যক্তি রাবেয়া মিলে আসেন। কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য দুজন অপেক্ষা করছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি মিনিবাস তাদের ধাক্কায় দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সড়ক দুর্ঘটনার স্থানটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যে তাই সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।