ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে ঈদের দিন মঙ্গলবার দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই জাহিদুল ইসলাম জাহিদ (৩৮) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত জাহিদ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। আহতরা হলেন, নিহতের স্ত্রী সালমা খাতুন (৩১), কন্যা তিন্না (৫) ও আরেক মটর সাইকেলেন আরোহী সুমন (২৯)।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, দুপুর ২ টার দিকে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই জাহিদুলসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।