• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অসহায় শিল্পীদের জন্য গরু কোরবানি দিলেন পরীমনি

পরীবিনোদন ডেস্ক: অসহায় ও সুযোগ সুবিধা বঞ্চিত চলচ্চিত্র শিল্পীদের (একস্ট্রা আর্টিস্ট) নামে গরু কোরবানি দিলেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন সকালে এফডিসিতে একটি গরু কোরবানির মাধ্যমে এসব শিল্পীদের পাশের দাঁড়িয়ে তাদের মাঝে মাংস বণ্টন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরী।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘প্রতি বছরই কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করি। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন। কিন্তু এখন ফিল্ম ইন্ডাস্ট্রি’র সময় ভালো যাচ্ছেনা।’
gost20160913204100‘আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।’
পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন। একসঙ্গে তারা প্রত্যেকেই পরীর জন্য দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ