• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কিশোরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুক যুদ্ধকিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুদুর আলী ওরফে ফজলু আলী ওরফে রিপন (২৭) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বাজিদপুর থানার অফিসার ইনচার্জ মো. মকবুল হোসেন মোল্লা জানান, গতকাল বুধবার দিবাগত রাতে রিপনকে আটক করা হয়। ভোরে উপজেলার হাজীরচর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে রিপনের অন্য সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সদস্য রিপন নিহত হন। তিনি আরো জানান, রিপনের বিরুদ্ধে বাজিদপুর থানায় ১৫টি মামলা রয়েছে। এ সময় ৪টি অস্ত্র উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ