• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছয় মাসের শিশুকে ‘আছড়ে’ হত্যা

243820_1নেত্রকোনা: নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ছয় মাস বয়সী শিশু সন্তানকে আছড়ে মারার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির বাবা ওই উপজেলার গিটুয়ারী গ্রামের শেকুল মিয়া (৩০) পালিয়ে গেছেন।

শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম রায়হান।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শেকুল মিয়ার সঙ্গে তার স্ত্রী মদিনা আক্তারের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বেশ কিছুদিন ধরে মদিনা তার ছেলে রায়হানকে নিয়ে বাবার বাড়ি ঘাগড়া গ্রামে অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে শেকুল শ্বশুর বাড়িতে যান। সেখানে সকালে স্ত্রী মদিনার সঙ্গে ঝগড়া বাধে। এক পর্যায়ে সেকুল তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেকুল মিয়াকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ