বিনোদন ডেস্ক: শুভশ্রী এবং ওম অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি মুক্তি পেতে চলেছে এই পুজোতে। লন্ডনে শ্যুটিং হয়েছে এই ছবির সিংহভাগ দৃশ্য। ছবির গল্পও প্রবাসী বাঙালিকেন্দ্রিক। এসকে মুভিজ-এর এই ছবির প্রথম গান ‘বঙ্গললনা’র সং ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে গত ১৩ সেপ্টেম্বর। গানটি বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভিউ হয়েছে এই গানের ভিডিও।
শুভশ্রী এই গানের মূল আকর্ষণ তো বটেই কিন্তু গানের ইউএসপি আসলে এর ফুট ট্যাপিং রিদম এবং সুরে প্রচলিত বাংলা লোকগানের ছায়া। গানের বাকি কথা মনে না থাকলেও, বঙ্গললনা কথাটি বার বার কানে বাজবে। ছবিটি শেষ পর্যন্ত কেমন দাঁড়াবে তা অবশ্য এখন থেকে বলা যাচ্ছে না। নায়ক হিসেবে শুভশ্রীর পাশে ওম-কে দর্শক কতটা গ্রহণ করবেন, সেটাই বড় প্রশ্নচিহ্ন। এর আগে ওমের সব ছবিই প্রায় ফ্লপ। এখন এই ছকবাঁধা বাংলা মশালা ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে পারেন কি না সেটাই এখন দেখার।