• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু

মৃত্যুসিলেট: সিলেটের গোপালগঞ্জে বাস খাদে পড়ে শুভা (১০) ও তনিমা (৬) নামে দুই বোনের মৃত্যু  হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা ও তনিমা।
গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে যাত্রীবাহী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
এতে ১২ আরোহী আহত হয়। গুরুতর আহত অবস্থায় শুভা ও তনিমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসি জানান সেখানে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, তারা বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ