নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ব্যাটারী চালিত ভ্যান উল্টে পড়ে অনামিকা নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জেলার ডিমলা উপজেলার চারঘরি চাপানী গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানায়, ব্যাটারী চালিত ভ্যান চালক আনোয়ার হোসেন বাড়ীর সামনে ভ্যান রেখে বাড়ীর ভেতরে কাজ করছিল। এ সময় আনোয়ারের পুত্র আশিক (৭) ছোট বোন অনামিকা চাবি দিয়ে ভ্যানের সুইচ অন করতে গেলে ভ্যানটি দ্রুত বেগে সামনের এগিয়ে রাস্তার পাশ্বে উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে অনামিকা। তাকে উদ্বার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এখানে তার অবস্থার অবনতি হলে তাকে আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মারা যায়।