• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বজ্রপাতচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়ার বসবাসকারী ইব্রাহিম খলিলের ছোট ছেলে হৃদয় হোসেন (১৩) ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের লোহাগড় মঠ এলাকায় বজ্রপাতে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১ টায়।
প্রবাসী ইব্রাহিম খলিল ও জুনিয়র আইনজীবী লিলুফা আক্তার দীর্ঘদিন ধরে পুরাতণ আদালত পাড়ার হুমায়ুন কবিরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তাদের ২ ছেলে রয়েছে। ছোট ছেলে হৃদয় হোসেন চাঁদপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের একজন দক্ষ নৃত্য শিল্পী ছিলেন।
ঘটনার দিন সকালে ঈদের আনন্দের জন্য ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের লোহাগড় মাঠে অপর ৪ বন্ধু সিয়াম, অন্তু, প্রিন্স, তুরাগ সহ ঘুরতে যায়। দুপুর ১ টার দিকে বজ্র বৃষ্টি হলে হৃদয় হোসেন মঠের দরজায় দাড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দুষ্টামি করছিলেন। অপর ৪ বন্ধু বজ্রপাতের বিকট শব্দ শুনতে পেয়ে মঠের ভিতরে চলে যায়।
একটি বজ্রপাতের কিছু অংশ হৃদয় হোসেনের কোমড়ের বাম অংশে আঘাত লাগে। এতে করে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। পরে সাথের বন্ধুরা হৃদয়কে শুয়ে আছে ভেবে তাকে উঠাতে গেলে দেখতে পায় জ্ঞানশূণ্যহীন অবস্থায় রয়েছে। পরে তারা হৃদয়ের বাসায় মোবাইল করে বিষয়টি অবগত করলে পুরাতন আদালত পাড়ায় শোকের ছায়া নেমে আসে।
হৃদয়ের গ্রামের বাড়ি শাহারাস্তি উপজেলার আয়নাতলী গ্রামের খলিফা বাড়ি। হৃদয় ছোট বেলা থেকে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকে নৃত্যের তালিম নেয়। সে থেকে সে পুনাকের নিয়মিত নৃত্য শিল্পী হিসেবে সম্পৃক্ত ছিলো।
হৃদয়ের মৃত্যুর খবর জানতে পেয়ে পুলিশ সুপার শামসুন্নাহার গভীর দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হৃদয়ের মৃত্যুর খবর জানতে পারে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের শিল্পী ও কর্মকর্তারা শেষবারের মতো হৃদয়কে দেখবার জন্য তার বাসায় ছুটে আসেন। অনেকের মুখে শোনা যায় পবিত্র ঈদুল আযহার আনন্দ করতে গিয়ে ঘড়ে ফিরে আসা হলো না হাস্যজ্বল খুদে নৃত্যশিল্পী হৃদয়ের। সাথে যাওয়া বন্ধুবান্ধবদের চোখে-মুখে যেন অমানিষির ছায়া দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ