• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলের আধুনিকায়নে ২০ কোটি ডলার দেবে এডিবি

ট্রেনসিসি নিউজ : বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে এর আধুনিকায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০ কোটি ডলার সহায়তা দেবে। রেলওয়ে ‘রোলিং স্টক প্রজেক্টে’র আওতায় এই উন্নয়ন অংশীদার এ ঋণ প্রদান করবে। ২৮ সেপ্টেম্বর সরকার ও এডিবি’র মধ্যে অর্থায়নের দীর্ঘমেয়াদী এই চুক্তি স্বাক্ষরিত হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক মিশন প্রধান কাজুহিকো হিগুচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। প্রকল্পের তথ্য-উপাত্ত অনুযায়ী এই অর্থ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-খুলনার মতো প্রধান প্রধান রেল রুটের পরিবহন সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
সূত্র অনুযায়ী এডিবি’র এ ঋণ দিয়ে বাংলাদেশ রেলওয়ে ২৬৪টি যাত্রীকোচ, মিটার গেজ মেইন লাইন নেটওয়ার্কের জন্য ১০টি ডিজেল ইলেক্ট্রিক লোকোমোটিভ, ৪টি রিলিফ ক্রেন, ২টি ট্রেন ওয়াশিং প্লান্ট এবং লোকোমাস্টার প্রশিক্ষণের জন্য একটি সিমুলেটর ক্রয় করবে। সূত্র আরো জানায়, এডিবির আর্থিক সহায়তার বাইরে সরকারও তার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ