• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপি মেম্বর নিহত

বন্দুকচুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রাকিবুল ইসলাম রাকিব নিহত হয়েছেন।
শনিবার রাত ২টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ইমান আলীর ছেলে। এছাড়া তিনি দামুড়হুদার স্কুলছাত্র মাহফুজ আলম সজীব অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি।
র‌্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শনিবার রাতে র‌্যাবের একটি টহলদল দামুড়হুদা এলাকায় নিয়মিত টহলে ছিল। সেসময় গোপনসূত্রে খবর আসে গোবিন্দহুদা গ্রামের একটি আমবাগানে একদল দুর্বৃত্ত গোপন বৈঠক করছে। র‌্যাবের টহলদল সেখানে অভিযান চালালে দুর্বৃত্তরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রযাা বও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী মৃত ব্যক্তিকে রাকিব মেম্বর বলে সনাক্ত করে।
র‌্যাব কমান্ডার আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ