• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিকসিসি নিউজ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ আট রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
এর আগে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রবিবার দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
তিনি জানান, ময়মনসিংহের এই আট রাজাকারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আমলে নেয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আবুল কালাম আজাদ জানান, এই মামলার আট আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক।
বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ