সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ও চার বছর মেয়াদি প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য ২৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। শেষ হবে ২০ অক্টোবর। রবিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।