• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় তুলার গুদামে অগ্নিকান্ড

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায়অগ্নিকান্ড একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে জেলার জলঢাকা পৌরশহরের একটি তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে গুদামে রক্ষিত সকল মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গতকাল রবিবার রাত ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতের সময় জলঢাকা উপজেলা শহরের মধ্য বাজারের নাহার তুলার গুদামে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আগুনে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ঐ গুদামে আগুনের ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ