• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফিলিপাইন থেকে দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8সিসি নিউজ: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার ফিলিপাইনের ম্যানিলা আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাংকো সেন্ট্রা ফিলিপিনাসকে এই অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন একজন সরকারি প্রসিকিউটর।
হ্যাকাররা গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক অ্যাকাউন্ট থেকে ১ বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা করে। ম্যানিলার রিজাল ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার সরিয়ে নিতে সক্ষম হয়। গত মে মাসে দেশটির সিনেটে এক শুনানিতে একজন ক্যাসিনোর মালিক জানিয়েছেন, তিনি মোট অর্থের ৩৫ মিলিয়ন ডলার পেয়েছেন। তবে এই অর্থের মাত্র ১৫ মিলিয়ন ডলার ফেরত দিয়েছেন। ম্যানিলার আদালত বলেছে, এই অর্থের প্রকৃত মালিক বাংলাদেশ।
অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশের কটি পিটিশন ফাইল করতে হবে। ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিসের চিফ স্টেট কাউন্সেল রিকার্ডো পারাস বলেন, আদালত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য বিএসপি (ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক) ভল্টে দেয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ফিলিপাইনের ক্যাসিনো নিয়ন্ত্রকের আটকে দেয়া ২৭ লক্ষ ডলার ফেরত পেতেও আবেদন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ