• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুর সদরে ২৮ মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি

dscn3545চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি চলছে। এসব মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরির কারিগররা। আগামী ৬ অক্টোবর শ্রীশ্রী দুর্গাদেবীর ৬ষ্ঠাদি বিহিত পূজার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের শুভ সূচনা করা হবে। শারদীয় দুর্গা পূজা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর চাঁদপুর বার্তাকে জানান, গত বছরের ন্যায় এ বছরও সদর উপজেলায় ২৮টি পূজা মন্ডপে দুর্গা পূজা উদ্যাপিত হবে। পূজা মন্ডপগুলো হলো: শ্রীশ্রী কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মির্নাভা পূজা মন্দির, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, কুন্ডের বাড়ি, মজুমদার বাড়ি, বাতাসা পট্টি বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা পূজা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া সুনীল চন্দ্র ঘোষের বাড়ি মন্দির, জাফরাবাদ পালপাড়া পূজা মন্দির, রঞ্জিত দাসের বাড়ি পূজা মন্দির, নতুনবাজার পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, নতুনবাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরাণবাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া শারদীয় পূজা মন্দির, স্বর্গীয় রমেশ দে বাড়ি পূজা মন্দির, মনোহরখাদি দামদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহা রোড দুর্গা বাড়ি পূজা মন্দির, চর বাকিলা সূত্রধর বাড়ি পূজা মন্দির, বড় স্টেশন হরিজন পল্লী মহাবীর পূজা মন্দির, স্বর্ণখোলা হরিজন পল্লী সন্তুষী মায়ের মন্দির ও ডাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মন্দির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ